রাজগড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর
রাজগড়, ২৪ এপ্রিল ( হি.স.): মধ্যপ্রদেশের রাজগড়ে ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোরের, বেওয়ার থানার অন্তর্গতবাপচি জোড় গ্রামের কাছে জাতীয় সড়ক ৫২-এ। বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারায় এক বাইক আরোহী। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত
রাজগড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর


রাজগড়, ২৪ এপ্রিল ( হি.স.): মধ্যপ্রদেশের রাজগড়ে ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোরের, বেওয়ার থানার অন্তর্গতবাপচি জোড় গ্রামের কাছে জাতীয় সড়ক ৫২-এ। বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারায় এক বাইক আরোহী। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম বাবলু (২৭)। সে খুজন থানার অন্তর্গত ডুঙ্গারপুরের বাসিন্দা। দুর্ঘটনার পর পলাতক ঘাতক গাড়ির চালক।

এদিন পুলিশ আরও জানায়, মৃত বাবলু রাঘোগড় থেকে নিজের গ্রামে ফিরছিলেন। বাপচি জোড় গ্রামের কাছে ঘটে দুর্ঘটনাটি। রাস্তার বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি গাড়ি এবং তার বাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতরভাবে জখম অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande