পায়ে হেঁটে জনসংযোগে জোর, আরামবাগে বিজেপি প্রার্থী হেমন্ত বাগ
হুগলি , ২৪ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগে প্রচারে জোর দিলেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। শুক্রবার তিনি আরামবাগ এক নম্বর মণ্ডলের ১৭ নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছ
পায়ে হেঁটে ভোট প্রচার আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগের


হুগলি , ২৪ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগে প্রচারে জোর দিলেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। শুক্রবার তিনি আরামবাগ এক নম্বর মণ্ডলের ১৭ নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন তিনি। প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা-অভিযোগ শোনেন এবং সমর্থন প্রার্থনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও সুবিধার কথাও তুলে ধরেন।

এদিন প্রচারের সময় এলাকায় বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্লোগান ও প্রচারের মধ্য দিয়ে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থীর এই সরাসরি জনসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যায়।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে মানুষের দুয়ারে পৌঁছে সমর্থন আদায় করতেই এই ধরনের প্রচারে জোর দিচ্ছেন প্রার্থী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande