
রাজগড়, ২৪ এপ্রিল ( হি.স.): মধ্যপ্রদেশের রাজগড়ে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি শুক্রবার ভোরের, করণওয়াস থানার অন্তর্গত এলাকায়। একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাস কর্মচারী (ক্লিনার)–এর। আহত হয় ২৮ জন যাত্রী। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাসকর্মচারীর নাম কাল্লু ওরফে পরমানন্দ (৩৫)। আহত যাত্রীদের মধ্যে রয়েছেন কোলহাপুরের অক্ষয় , ছত্তিশগড়ের মধুওয়ালা , গোয়ালিয়রে বিধি ও নীরজ , ভিন্দের অঙ্কিত , মোরেনার কিরণ ও সতীশ শর্মা, শেওপুরের গন্ধর্ব সিং , নিশঙ্ক মিত্তাল, দেওয়াসের শচীন সেন , দিল্লির সুরজ ও অক্ষয় এবং মথুরার রাজু । আহত হয়েছে এক নাবালক, নাম বেদান্ত (৮) ।
এদিন পুলিশ আরও জানায়, শুক্রবার ভোরে যাত্রিবাহী বাসটি ইন্দোর থেকে আগ্রা যাচ্ছিল। সেইসময় হঠৎাই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আজাদ পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে দাঁড়ানো একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসে থাকা ২৮ জন যাত্রী আহত হয়। মৃত্যু হয় বাসের কর্মচারীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাস চালক পুলিশকে জানায়, রাস্তার ধারে ট্রাকটি থাকায় দিকভ্রষ্ট হয়ে যায় সে, যার ফলে এই দুর্ঘটনা। অভিযুক্ত ট্রাক চালকের নাম রাজেশ আহিরওয়ার। সে ঝাঁসির বাসিন্দা। পুলিশ ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক