কাছাড়ে পৃথক অভিযানে কোটি টাকার বেশি মূল্যের হেরোইন ও পিস্তল সহ গ্রেফতার পাঁচ
লক্ষ্মীপুর (কাছাড়, অসম), ২৫ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সম-জেলায় আসাম রাইফেলস, কাছাড় জেলা পুলিশ এবং ফিল্ড ইন্টেলিজেন্স টিমের পৃথক যৌথ অভিযানে প্ৰায় এক কোটি টাকার বেশি মূল্যের হেরোইন এবং একটি পিস্তল বাজেয়াপ্ত হয়েছে। এর সঙ্গে
বাঁশকান্দিতে ১০৮.৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার এক


লক্ষ্মীপুর (কাছাড়, অসম), ২৫ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সম-জেলায় আসাম রাইফেলস, কাছাড় জেলা পুলিশ এবং ফিল্ড ইন্টেলিজেন্স টিমের পৃথক যৌথ অভিযানে প্ৰায় এক কোটি টাকার বেশি মূল্যের হেরোইন এবং একটি পিস্তল বাজেয়াপ্ত হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।

জানা গেছে, লক্ষ্মীপুর সম-জেলার পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়ার নেতৃত্বে আসাম রাইফেলস, লক্ষ্মীপুর থানার ওসি শংকর দয়াল এবং বাঁশকান্দি ফাঁড়ির ইনচার্জ অচ্যুত নাথ সহ পুলিশের দুটি পৃথক অভিযান চালান।

বাঁশকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি স্কুটি থেকে ১০টি সাবানের বাক্সে ভরা ১০৮.৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া স্কুটি থেকে একটি ফ্যাক্টরি-মেড পিস্তল এবং চার রাউন্ড সক্রিয় গুলি উদ্ধার করেছেন অভিযানকারীরা। মাদক পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, হেরোইনগুলি পার্শ্ববর্তী মণিপুর থেকে আনা হয়েছিল।

অন্যদিকে, গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুরে নাকা পয়েন্ট গড়ে একটি চার চাকার গাড়ি থেকে আরও পাঁচটি সাবানের বাক্সে ভরা ১৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর সঙ্গে গাড়ির চার আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে হেরোইন পাচারে ব্যবহৃত গাড়ি এবং চারটি মোবাইল ফোনের হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করা হয়। এই হেরোইনগুলি সোনাই (মিজোরাম সীমান্তবর্তী কাছাড় জেলা) এলাকা থেকে লক্ষ্মীপুরের দিকে আনা হচ্ছিল।

গ্রেফতারকৃত সব অভিযুক্তকে লক্ষ্মীপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande