হুমায়ুনের দলের আরও এক প্রার্থীর যোগ তৃণমূলে
হাওড়া, ২৫ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিতে ফের ভাঙন। শনিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার সকালে উলুব
হুমায়ুনের দলের আরও এক প্রার্থীর যোগ তৃণমূলে


হাওড়া, ২৫ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিতে ফের ভাঙন। শনিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার সকালে উলুবেড়িয়া কলেজের সামনে তৃণমূলের দলীয় কার্যালয়ে দলে যোগ দেওয়া হাবিবের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী পুলক রায়।

উল্লেখ্য, এর আগে রাজ্যের প্রথম দফার ভোটের দু’দিন আগে আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন প্রার্থী। পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে যোগ দেন তাঁরা। পাণ্ডবেশ্বরে যাঁকে প্রার্থী করেছিলেন হুমায়ুন, তিনি যোগদান করেছিলেন। অন্য দিকে, আম জনতা উন্নয়ন পার্টির নানুর ও দুবরাজপুর বিধানসভার দুই প্রার্থী তৃণমূলে যোগদান করেছিলেন। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাত ধরে তাঁরা শাসক দলে যোগ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande