ঝাড়গ্রামে দুই বিজেপি কর্মী জখম, বাইক পোড়ানো ঘিরে রাজনৈতিক তরজা
ঝাড়গ্রাম, ২৫ এপ্রিল(হি. স.) : ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খড়িকাশোল গ্রামে দুই বিজেপি কর্মী জখম হওয়া এবং দুটি মোটরবাইকে আগুন লাগার ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি শনিবার বিকেলে নয়াগ্রাম বিধানসভা এলাকায় ঘটে। স্থানীয়
ঝাড়গ্রামে দুই বিজেপি কর্মী জখম, বাইক পোড়ানো ঘিরে রাজনৈতিক তরজা


ঝাড়গ্রাম, ২৫ এপ্রিল(হি. স.) : ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খড়িকাশোল গ্রামে দুই বিজেপি কর্মী জখম হওয়া এবং দুটি মোটরবাইকে আগুন লাগার ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি শনিবার বিকেলে নয়াগ্রাম বিধানসভা এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল প্রায় তিনটে নাগাদ খড়িকাশোল গ্রামের চৌধুরীপুকুর সংলগ্ন সুবর্ণরেখা নদীর ধারে সাবান মাণ্ডি ও সোনারাম মাণ্ডি নামে দুই বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। সেই সময়ই গোলমাল বাধে এবং পরে দু’জনই জখম হন। সাবান মাণ্ডির ডান হাতের আঙুলে গুরুতর আঘাত লাগে এবং তাঁকে তপসিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চারটি সেলাই পড়ে।

এদিকে ঘটনাস্থলের কাছেই দুটি মোটরবাইকে আগুন লাগানোর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তৃণমূলের বক্তব্য, ভোট-পরবর্তী আর্থিক লেনদেন নিয়ে বিজেপির মধ্যেই বিবাদ তৈরি হয় এবং সেই সংঘর্ষ থেকেই মারামারি ও বাইক পোড়ানোর ঘটনা ঘটে। অন্যদিকে বিজেপি তাদের অভিযোগে অনড় রয়েছে।

দুই পক্ষের পরস্পরবিরোধী দাবিতে ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande