তামুলপুরে দুর্ঘটনাগ্রস্ত বিহু দলের গাড়ি, হত নৃত্যশিল্পী, আহত ১১, শঙ্কাজনক পাঁচ
তামুলপুর (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : তামুলপুর-নাগ্রিজুলি সড়কের নওখাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৫ বছরের তরুণী উদীয়মান বিহু নৃত্যশিল্পী নিশামণি হালৈয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই ঘটনায় ১১ জন শিল্পী আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ জনের শারীর
বিহু নৃত্যশিল্পী নিশামণি হালৈ


তামুলপুর (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : তামুলপুর-নাগ্রিজুলি সড়কের নওখাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৫ বছরের তরুণী উদীয়মান বিহু নৃত্যশিল্পী নিশামণি হালৈয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই ঘটনায় ১১ জন শিল্পী আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ জনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে নলবাড়ির হরিভাঙার ‘ভাস্করজ্যোতি বিহু হুঁচরি দল’ এএস ২৫ ডিচি ৫৮৯৩ নম্বরের একটি ট্রাভেলারে করে তামুলপুরের বাঙালিপাড়ায় বিহু পরিবেশনের জন্য যাচ্ছিল। তামুলপুরের নোয়াখাত এলাকায় বিপরীত দিক থেকে আগত পিবি ০৩ এপি ৬৬৮১ নম্বরের একটি দ্রুতগতির ট্রেইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বহু দলের পরিবাহী ট্রাভেলারের।

ভয়াবহ সংঘর্ষে দলের নিশামণি হালৈ নামের ২৫ বছর বয়সি নৃত্যশিল্পীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরও ১১ জন বিহু শিল্পী গুরুতরভাবে আহত হন। নিশামণি হালৈয়ের বাড়ি তামুলপুর জেলার নিজ ঝাড়গাঁওয়ে বলে জানা গেছে।

উল্লেখ্য, ট্রাভেলারে মোট ৩০ জনের একটি বিহু দল ছিল। আহতরা যথাক্রমে অরুণ মেধি, বিদ্যুৎ দাস, জগত রায়, চালক পঙ্কজ বৈশ্য, অঙ্কিতা দাস, রতন কলিতা, নিতু বরুয়া, শিবানী বরুয়া, কাব্যশ্রী চারুয়া এবং দিবাকর মরাণ। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, নিশামণি হালৈ শুধু একজন বিহু নৃত্যশিল্পীই নন, তিনি ‘নাগারা নাম’-এ (পদাবলী কীৰ্তন) একজন দক্ষ ও জনপ্রিয় পাঠিকাও ছিলেন। বিহুর আনন্দঘন পরিবেশের মধ্যে সংঘটিত মৰ্মান্তিক ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande