
পূর্ব বর্ধমান, ২৫ এপ্রিল (হি.স.): রক্তাক্ত দেহ উদ্ধার হল ভোট দিতে আসা এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ ব্লকের মোয়াইল এলাকায় পরিযায়ী শ্রমিক শ্যামল মণ্ডলের দেহ উদ্ধার হয়। তাঁর মেয়ে জানান, বাবা অসমে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ভোট দেওয়ার জন্য কয়েক দিন আগে বাড়ি এসেছিলেন। শুক্রবার বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই থেকে খোঁজ মিলছিল না শ্যামলের। শনিবার সকালে বাড়ির অদূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর মেয়ের অভিযোগ, বাবাকে খুন করা হয়েছে। হাত, পা ও শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ