(আপডেট) চুঁচুড়ায় ট্রেন বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের
হুগলি, ২৫ এপ্রিল(হি. স.): শনিবার সকালে হুগলির চুঁচুড়ায় ট্রেন বিভ্রাটে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ডাউন বর্ধমান লোকালের চাকা জ্যাম হয়ে যাওয়ায় ট্রেনটি মাঝপথে বিকল হয়ে পড়ে। রেল সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৯ মিনিটে চুঁচুড়া স্টেশনে ঢোকার কথা ছ
চুঁচুড়ায় আটকে পড়ে ডাউন বর্ধমান লোকাল


হুগলি, ২৫ এপ্রিল(হি. স.): শনিবার সকালে হুগলির চুঁচুড়ায় ট্রেন বিভ্রাটে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ডাউন বর্ধমান লোকালের চাকা জ্যাম হয়ে যাওয়ায় ট্রেনটি মাঝপথে বিকল হয়ে পড়ে।

রেল সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৯ মিনিটে চুঁচুড়া স্টেশনে ঢোকার কথা ছিল ওই লোকাল ট্রেনটির। হুগলি স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটির ব্রেক বাইন্ডিং বা চাকা জ্যামের সমস্যা দেখা দেয়। এর ফলে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে এবং প্রায় আধ ঘণ্টা সেখানেই আটকে থাকে।

এই ঘটনায় বর্ধমান মেন শাখার যাত্রীরা সমস্যায় পড়েন। পরে চুঁচুড়া স্টেশনে ডাউন ব্যান্ডেল লোকাল ঢুকলে যাত্রীরা নেমে সেই ট্রেনে ওঠেন। তবে ওই ট্রেনটিও নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট দেরিতে পৌঁছয়, ফলে সব মিলিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।

গরমের দিনে এই ট্রেন বিভ্রাটে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। পরে ব্রেকের সমস্যা মেরামত করে বিকল ট্রেনটিকে হাওড়ার উদ্দেশে পাঠানো হয় বলে রেল সূত্রে জানা গেছে।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande