কুল্লুতে মাদক–সহ গ্রেফতার এক অভিযুক্ত
কুল্লু, ২৫ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশের কুল্লুতে মাদক পাচারের বিরুদ্ধে বড়ো সাফল্য পুলিশের। স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কুল্লুর একটি দল এক অভিযুক্তকে গ্রেফতার করে মাদক পাচারের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নিয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে,অভ
কুল্লুতে ২৩ গ্রাম মাদক সহ গ্রেফতার এক অভিযুক্ত


কুল্লু, ২৫ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশের কুল্লুতে মাদক পাচারের বিরুদ্ধে বড়ো সাফল্য পুলিশের। স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কুল্লুর একটি দল এক অভিযুক্তকে গ্রেফতার করে মাদক পাচারের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নিয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্তের নাম রবি কুমার (৪০), বাড়ি লুধিয়ানায়। বিগত ১০ দিনে এসটিএফ এনডিপিএস আইনের অধীনে নয়টি মামলা দায়ের করেছে এবং ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। কুল্লুর এসটিএফ–এর দল মান্ডির বাগলা এলাকার চার লেনের কাছে একটি চেকপয়েন্ট–এ তল্লাশির সময় পুলিশ একটি বাস থামায়। তল্লাশির সময় বাসের ১৯ নম্বর আসনে বসে থাকা এক ব্যক্তি পুলিশ দেখে ঘাবড়ে যান। পুলিশ তাকে তল্লাশি করলে তার কাছ থেকে ২৩ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে মান্ডির বালহ থানায় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande