ফের সক্রিয় ইডি, রেশন মামলায় কলকাতা-সহ একাধিক স্থানে হানা
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকাল থেকে কলকাতা, বর্ধমান ও হাবড়ায় অভিযানে নেমেছে ইডি। উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সূত্রে খবর, একাধিক চাল ব্যবসায়ীর
পুলকিত ও বার্বিকে সমন ইডি-র, ১৫ এপ্রিল হাজিরার নির্দেশ


কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকাল থেকে কলকাতা, বর্ধমান ও হাবড়ায় অভিযানে নেমেছে ইডি। উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সূত্রে খবর, একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।

ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় কলকাতা, বর্ধমান এবং হাবড়ায় এই অভিযান চালানো হচ্ছে। আর্থিক তছরুপের সূত্রেই চাল ব্যবসায়ীদের বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল রওনা দেয়। সূত্রের খবর, হাবড়ার ব্যবসায়ী সমীর চন্দ এবং সাগর সাহার বাড়িতে ইডি গিয়েছে। সেখানে তল্লাশি চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande