রেশন দুর্নীতি মামলায় পূর্ব বর্ধমানে ইডি-র অভিযান
বর্ধমান, ২৫ এপ্রিল (হি.স.): পূর্ব বর্ধমানের, বর্ধমান শহরের জিটি রোড সংলগ্ন রুবি প্যালেস মার্কেটের দ্বোতলায় অফিস, মা অন্নপূর্ণা রাইস মিলের অফিসে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, প্রায় দশজন আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গ
রেশন দুর্নীতি মামলায় পূর্ব বর্ধমানে ইডি-র অভিযান


বর্ধমান, ২৫ এপ্রিল (হি.স.): পূর্ব বর্ধমানের, বর্ধমান শহরের জিটি রোড সংলগ্ন রুবি প্যালেস মার্কেটের দ্বোতলায় অফিস, মা অন্নপূর্ণা রাইস মিলের অফিসে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, প্রায় দশজন আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই তল্লাশি চালানো হচ্ছে। অভিযানের সময় ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ল্যাপটপ-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় শনিবার সকাল কলকাতা, উত্তর ২৪ পরগণার হাবড়া এবং বর্ধমান জেলায় অভিযানে নেমেছে ইডি। বর্ধমান শহরের মা অন্নপূর্ণা রাইস মিলের অফিসে অভিযান চালানো হয়। রেশন দুর্নীতিতে একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande