আউশগ্রামে তৃণমূলের কার্যালয়ে আগুন, চাঞ্চল্য
পূর্ব বর্ধমান, ২৫ এপ্রিল (হি.স.): তৃণমূলের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আউশগ্রামের করোটিয়ায় তৃণমূলের কার্যালয়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কার্যা
আউশগ্রামে তৃণমূলের কার্যালয়ে আগুন, চাঞ্চল্য


পূর্ব বর্ধমান, ২৫ এপ্রিল (হি.স.): তৃণমূলের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আউশগ্রামের করোটিয়ায় তৃণমূলের কার্যালয়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কার্যালয়। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে আগুন লাগানো হয়েছে। তবে ইচ্ছাকৃত ভাবে আগুন লাগানো হয়েছে, নাকি এটি নিছক দুর্ঘটনা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকালে এলাকায় ভিড় জমান তৃণমূলের কর্মী-সমর্থকেরা। পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande