
হুগলি, ২৫ এপ্রিল( হি. স.) : হুগলির আরামবাগে শনিবার বিজেপি প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে রোড শো করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলীয় সূত্রে জানা গেছে, এদিন পল্লীশ্রী এলাকার হেলিপ্যাডে অবতরণ–এর পর সুসজ্জিত গাড়িতে করে আরামবাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন তিনি। রাস্তার দুই ধারে ভিড় জমায় বিজেপি কর্মী-সমর্থকরা। অনেকেই দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশ নেন।
রোড শো চলাকালীন গাড়ি থেকে হাত নেড়ে সাধারণ মানুষকে অভিবাদন জানান হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। সভায় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সমালোচনা করেন এবং দাবি করেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন।
বিজেপি নেতৃত্বের দাবি, এই রোড শো-তে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে, যা আরামবাগে তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA