বেহালার নির্বাচনী সভায় কলকাতা মেট্রো নিয়ে তাঁর সাফল্যের দাবি করলেন মমতা
কলকাতা, ২৫ এপ্রিল (হি স)। বেহালার নির্বাচনী সভায় তাঁর ‘পুরো করে দেওয়া’ মেট্রোরেল নিয়ে সাফল্য ও গর্বের দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “বেহালা আসলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রোরেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধন
বেহালার নির্বাচনী সভায় কলকাতা মেট্রো নিয়ে তাঁর সাফল্যের দাবি করলেন মমতা


কলকাতা, ২৫ এপ্রিল (হি স)। বেহালার নির্বাচনী সভায় তাঁর ‘পুরো করে দেওয়া’ মেট্রোরেল নিয়ে সাফল্য ও গর্বের দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, “বেহালা আসলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রোরেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধনটাও করেছিলাম। কাজও চালু করে গিয়েছিলাম।”

এই প্রকল্পের কাজে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভূমিকার কথা বললেন মমতা।

মেট্রোর কাজ প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, “স্টেশন করার জমি ছিল না। তখন মেয়র ছিল শোভন। আমাকে তখন অনেক হেল্প করেছিল জমি কিনতে। বিশেষ করে স্টেশনগুলি করতে, জমি পেতে এবং এই মেট্রো তৈরি করার জন্য, দু’পাশের রাস্তা আরেকটু বাড়িয়ে দিতে— সবটায় আমাকে অনেক সাহায্য শোভন করেছিল। আমি যখন কোনও কাজ করি, সকলের কথাই মনে রাখি।”

মমতা বলেন, “আজ জিনিসপত্রের দাম কত বেড়ে গিয়েছে। আজ দেখছিলাম, অফিসযাত্রী, বাইরের যাত্রীরা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কেন হচ্ছে? এখন তো আমাদের হাতে নেই। সব বাস তুলে নেওয়া হয়েছে। বেশির ভাগ মোটরগাড়ি তুলে নেওয়া হয়েছে। বাইকও বন্ধ করে দিয়েছিল। ওটা তো আমরা চালু করিয়েছি কোনওরকমে। তা-ও কোর্টে কেস করে।”

তৃণমূলনেত্রী বলেন, “সব বন্ধ করে দেবে! যাতে মানুষ অফিসে, হাসপাতালে যেতে না পারে। বলছে পুলিশের পারমিশন নিতে হবে। যদি আপনার বাবা-মা অসুস্থ হয়ে পড়েন, তখন পারমিশন নিতে হবে? তত ক্ষণে তো হার্ট অ্যাটাকের রোগী মারা যাবে!”

প্রসঙ্গত, ভোটের প্রচারে শনিবার ঠাসা কর্মসূচি ছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে হুগলির উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি জনসভা করেন মমতা। সেখান থেকে তিনি যান উত্তর ২৪ পরগনার বিরাটিতে। সেখানে দমদম উত্তর কেন্দ্রের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে একটি পদযাত্রা করেন তিনি। বিকেলে নিজের কেন্দ্র ভবানীপুরেও পদযাত্রা এবং দু’টি জনসভা করেন। ভবানীপুরের কর্মসূচির পর বেহালায় একটি জনসভা করেন তিনি বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং বেহালা পূর্বের প্রার্থী শুভাশিষ চক্রবর্তীর সমর্থনে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande