
হুগলি, ২৫ এপ্রিল (হি.স.): হুগলির পুরশুড়া বিধানসভা কেন্দ্রে শনিবার অরুন্ডা এলাকায় বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে জনসভা করেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সভামঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নের অভাবের অভিযোগ তুলে তিনি বলেন, রাজ্যে পরিবর্তন আনা জরুরি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।
তিনি বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরে দাবি করেন, বিজেপি সরকার গঠন হলে রাজ্যে উন্নয়নের গতি আরও বাড়বে। তাঁর বক্তব্যে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে দাবি, জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল, যা পুরশুড়ায় বিজেপির পক্ষে জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA