
বরাহনগর, ২৫ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনের ভোট প্রচার জমে উঠেছে। ভোটারদের মন জয় করতে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দলগুলি। শনিবার বরাহনগরে রোড-শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলীয় প্রার্থীদের সমর্থনে রোড-শো করেন তিনি। সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
পশ্চিমবঙ্গে আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের প্রচার সফর প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, যে নেতার প্রতি আর কোনও আকর্ষণ অবশিষ্ট নেই, যে নেতার দুর্নীতির কারণে গোটা দেশ তাঁর ওপর বিরক্ত। রাঘব চাড্ডা এবং এএপি-র দুই-তৃতীয়াংশ রাজ্যসভা সাংসদের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ডুবন্ত নৌকায় কে উঠবে... প্রথমে এএপি ডুববে, এখন তৃণমূল ডুববে। বিরোধী দল এখন বিলুপ্তির পথে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ