প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগে সামসিতে নার্সিংহোমের কর্মীদের মারধর
মালদা, ২৫ এপ্রিল (হি.স.): চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল মালদার সামসি। শুক্রবার রাতে একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা। এক প্রসূতির অস্ত্রোপচার করে সন্তান জন্মের পরদিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেলে রেফার করা হয়।
প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগে সামসিতে নার্সিংহোমের কর্মীদের মারধর


মালদা, ২৫ এপ্রিল (হি.স.): চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল মালদার সামসি। শুক্রবার রাতে একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা। এক প্রসূতির অস্ত্রোপচার করে সন্তান জন্মের পরদিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেলে রেফার করা হয়। প্রসূতি সেখানেই ভর্তি। তারপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে নার্সিংহোমে চড়াও হন বহু মানুষ। নার্সিংহোমের দুই কর্মীকে মারধর করা হয়। নার্সিংহোমের হয়ে কথা বলায় এক ব্যক্তিকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তিনি মালদা মেডিকেলে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গন্ডগোলের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande