একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক, গুরুতর জখম আরও এক
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): কলকাতার একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার ভূকৈলাস রোডে। মৃত ব্যক্তির নাম শিবশরণপ্রসাদ সাউ, বয়স বছর এক
একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক, গুরুতর জখম আরও এক


কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): কলকাতার একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার ভূকৈলাস রোডে। মৃত ব্যক্তির নাম শিবশরণপ্রসাদ সাউ, বয়স বছর একান্ন। তাঁর বাড়ি ভুকৈলাস রোডেই। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হয়েছেন আরও এক জন। ওই ব্যক্তির নাম দেবশরণ সাউ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, মৃত ব্যক্তি ভেজা জামাকাপড় তারে মেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande