
নওয়াদা, ২৫ এপ্রিল (হি.স.): বিহারে মাদক বিরোধী অভিযানে বড়ো সাফল্য পুলিশের। শনিবার নওয়াদা জেলার রাজাউলি থানার অন্তর্গত এলাকার বাইপাসে অবস্থিত একটি নার্সিংহোম এবং ওষুধের দোকান থেকে প্রায় দেড় কেজি ( ১.৪২৪ কেজি) মাদক উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ওষুধের দোকানের মালিক গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অভিযুক্তর নাম সন্তোষ কুমার। তিনি করণপুর, রাজাউলি থানা, নওয়াদা জেলার বাসিন্দা। শনিবার পুলিশ একটি নার্সিংহোম এবং ওষুধের দোকানে অভিযান চালায়। সেখান থেকে ১.৪২৪ কেজি মাদক উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ওষুধের দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করেছে । বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে পুলিশ এবং এই ঘটনায় জড়িত অন্যান্য সম্ভাব্য ব্যক্তিদের সন্ধান করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন