গোঘাটে রোড শো করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
হুগলি , ২৫ এপ্রিল (হি.স.) : নির্বাচনের আগে গোঘাটে জোরদার প্রচার চালাল বিজেপি। শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে বেতরা এলাকায় রোড শো করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দলীয় সূত্রে জানা গেছে, এদিন হেলিকপ্টারে করে বেতরা এলাকায় পৌঁছান রাজনাথ সিং।
গোঘাট এ ভোট প্রচারে রাজনাথ সিং


হুগলি , ২৫ এপ্রিল (হি.স.) : নির্বাচনের আগে গোঘাটে জোরদার প্রচার চালাল বিজেপি। শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে বেতরা এলাকায় রোড শো করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

দলীয় সূত্রে জানা গেছে, এদিন হেলিকপ্টারে করে বেতরা এলাকায় পৌঁছান রাজনাথ সিং। সেখান থেকে খোলা গাড়িতে চড়ে বদনগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন। রাস্তার দুই ধারে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, “৪ মে–র পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে। রাজ্যে গুন্ডারাজ ও দুর্নীতির অবসান ঘটবে।”

কর্মসূচিকে ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande