
কলকাতা, ২৫ এপ্রিল (হি স)। নীতি আয়োগের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিজ্ঞানী গোবর্ধন দাসকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
এক্সবার্তায় সুকান্তবাবু লিখেছেন, নীতি আয়োগের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমি গোবর্ধন দাস-কে আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।
তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা, দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং জনকল্যাণের প্রতি অটল অঙ্গীকার নিঃসন্দেহে দেশের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাঁর মতো একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তির অন্তর্ভুক্তি নীতি আয়োগের কাজের গতিশীলতাকে আরও বৃদ্ধি করবে বলে আশা করা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত