আরামবাগে তৃণমূল নেতার বিজেপিতে যোগদান
হুগলি, ২৫ এপ্রিল (হি. স) : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে আরামবাগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল দলবদলের ঘটনা। শনিবার তৃণমূল কংগ্রেসের নেতা তারকনাথ চন্দ বিজেপিতে যোগ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিজেপি প্রার্থী হেমন্ত
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আরামবাগের


হুগলি, ২৫ এপ্রিল (হি. স) : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে আরামবাগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল দলবদলের ঘটনা। শনিবার তৃণমূল কংগ্রেসের নেতা তারকনাথ চন্দ বিজেপিতে যোগ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজেপি প্রার্থী হেমন্ত বাগের হাত ধরে দৌলতপুরের এক অনুষ্ঠানে তিনি বিজেপিতে যোগ দেন। সেখানে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্মী-সমর্থকরাও।

জানা গেছে, তারকনাথ চন্দ দীর্ঘদিন ধরে আরামবাগ এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকা পালন করতেন। তাঁর এই দলবদলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

বিজেপির দাবি, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে এবং তৃণমূলের নেতা-কর্মীরা ক্রমশ তাদের দলে যোগ দিচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে, নির্বাচনের আগে এ ধরনের যোগদান নতুন কিছু নয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande