চুঁচুড়ায় লোকাল ট্রেনে বিভ্রাট, ভোগান্তিতে বর্ধমান মেন শাখার যাত্রীরা
চুঁচুড়া, ২৫ এপ্রিল (হি.স.): হুগলির চুঁচুড়ায় ট্রেন বিভ্রাটের জেরে ভোগান্তিতে পড়লেন বর্ধমান মেন শাখার যাত্রীরা। চাকা জ্যাম হওয়ায় বিকল হয়ে যায় ডাউন বর্ধমান লোকাল। এর জেরে ট্রেনে থাকা যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। সকাল ৭.০৯ মিনিটে চুঁচুড়া ঢোকার কথা
চুঁচুড়ায় লোকাল ট্রেনে বিভ্রাট, ভোগান্তিতে বর্ধমান মেন শাখার যাত্রীরা


চুঁচুড়া, ২৫ এপ্রিল (হি.স.): হুগলির চুঁচুড়ায় ট্রেন বিভ্রাটের জেরে ভোগান্তিতে পড়লেন বর্ধমান মেন শাখার যাত্রীরা। চাকা জ্যাম হওয়ায় বিকল হয়ে যায় ডাউন বর্ধমান লোকাল। এর জেরে ট্রেনে থাকা যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। সকাল ৭.০৯ মিনিটে চুঁচুড়া ঢোকার কথা ছিল ডাউন বর্ধমান লোকালের। হুগলি স্টেশন ছাড়ার পরেই ট্রেনটির চাকা জ্যাম অর্থাৎ ব্রেক বাইন্ডিং হয়ে যায়। ফলে, ট্রেনটি ওখানেই দাঁড়িয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি।

রেল সূত্রে খবর, পরে ব্রেক বাইন্ডিং ঠিক করে বিকল হয়ে পড়া ডাউন বর্ধমান লোকালও হাওড়ার দিকে রওনা দেয়। সকালে ট্রেনের এই বিপত্তিতে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, কেন এই সমস্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande