
সোনভদ্র, ২৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় বিয়েবাড়ির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও পাঁচজন। দুর্ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে রবার্টসগঞ্জ থানার অন্তর্গত এলাকায়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদের নাম জিতেন্দ্র সাহনি (১৮), দিলীপ পাসওয়ান (২০) এবং নিতেশ যাদব (২৫)। শুক্রবার রায়পুর থানার পাউনি গ্রাম থেকে কোন থানার সাসানাই গ্রাম হয়ে একটি গাড়ি বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছিল। বিয়ের অনুষ্ঠান শেষ করে ফেরার পথে রবার্টসগঞ্জ লোধির কাছে পৌঁছালে চালক ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন