
কলকাতা, ২৫ এপ্রিল (হি স)। আগামী বুধবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দ্বিতীয় পর্বে মোট ২ হাজার ২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তার মধ্যে সবচেয়ে বেশি কলকাতায় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে কম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভোট পরিচালনার কাজ দেখভালে নিযুক্ত করা হবে ১৪২ জন জেনারেল অবজার্ভার। ৯৫ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। সূত্রের খবর, বাহিনীর জেলাভিত্তিক মোতায়েনের হিসেবটি এরকম—
কলকাতা: ২৭৩ কোম্পানি
পূর্ব বর্ধমান: ২৬০ কোম্পানি
হুগলি গ্রামীণ: ২৩৪ কোম্পানি
বারুইপুর পুলিশ জেলা: ১৬১ কোম্পানি
বারাকপুর পুলিশ কমিশনারেট: ১৬০ কোম্পানি
কৃষ্ণনগর পুলিশ জেলা: ১৫৮ কোম্পানি
হাওড়া গ্রামীণ: ১৪৭ কোম্পানি
ডায়মন্ড হারবার পুলিশ জেলা: ১৩৫ কোম্পানি
রানাঘাট পুলিশ জেলা: ১২৭ কোম্পানি
বসিরহাট পুলিশ জেলা: ১২৩ কোম্পানি
সুন্দরবন পুলিশ জেলা: ১১৩ কোম্পানি
বারাসত পুলিশ জেলা: ১১২ কোম্পানি
হাওড়া পুলিশ কমিশনারেট: ১১০ কোম্পানি
চন্দননগর পুলিশ কমিশনারেট: ৮৩ কোম্পানি
বনগাঁ পুলিশ জেলা: ৬২ কোম্পানি
বিধাননগর পুলিশ কমিশনারেট: ৫০ কোম্পানি
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট: ১৩ কোম্পানি
প্রসঙ্গত, আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটাভুটি। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত