পূর্বস্থলীর সভা থেকে বিজেপি প্রার্থীদের নিশানা অভিষেকের
পূর্বস্থলী, ২৬ এপ্রিল (হি.স.): পূর্বস্থলীর জনসভা থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির প্রার্থী নিয়ে দলের লোকই ক্ষুব্ধ। ২০২৪-এর লোকসভা ভোটের সময়ে এই বিজেপি প্রার্থীর নামে অভিযোগ উঠে
পূর্বস্থলীর সভা থেকে বিজেপি প্রার্থীদের নিশানা অভিষেকের


পূর্বস্থলী, ২৬ এপ্রিল (হি.স.): পূর্বস্থলীর জনসভা থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির প্রার্থী নিয়ে দলের লোকই ক্ষুব্ধ। ২০২৪-এর লোকসভা ভোটের সময়ে এই বিজেপি প্রার্থীর নামে অভিযোগ উঠেছিল। বাড়ি ঘেরাও হয়েছিল। প্রার্থী কৃষ্ণ ঘোষের বিরুদ্ধেই কর্মীরা বিক্ষোভে নামেন। এই সব লোক, যাঁদের দলের কেউ মানে না, তাঁদের চৈত্র সেলের মতো আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। মাথায় চাপিয়ে দিচ্ছে।

পূর্বস্থলীর মাদ্রা এলাকায় সভা করতে এসে আরেক বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়কেও আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন জনসভায় তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে কোনও দিন গোপাল চট্টোপাধ্যায় তাঁর স্কুলের ধারেকাছে যাননি। বিজেপি কর্মীরাই তাঁর নাম লেখা দেওয়ালে গোবর লেপে দিচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande