মমতা দিদি কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন : অমিত শাহ
নদিয়া, ২৬ এপ্রিল (হি.স.): নদিয়া জেলার তেহট্টের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, মমতা দিদি কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন। রবিবার নির্বা
অমিত শাহ


নদিয়া, ২৬ এপ্রিল (হি.স.): নদিয়া জেলার তেহট্টের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, মমতা দিদি কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন। রবিবার নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেন, প্রথম দফার ভোটে বাংলার ভোটাররা দিদিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ১৫০টি আসনের মধ্যে বিজেপি প্রথম দফায় ১১০টি আসন জিততে চলেছে। বাকি কাজ দ্বিতীয় দফায় সম্পন্ন হবে।

অমিত শাহ বলেন, আমি মা ও বোনেদের বলতে চাই, এখানে পদ্ম সরকার গঠন করুন। মে মাস থেকে প্রত্যেক দিদির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা হবে। বিজেপি সরকার বাংলার সমস্ত বেকার যুবকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা করবে এবং আমরা প্রত্যেক গর্ভবতী মাকে তাঁর সন্তানের যত্নের জন্য ২১,০০০ টাকা দেব। অমিত শাহ বলেন, মমতা দিদি এই অঞ্চলের রসুন চাষিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দেশের বাকি অংশে রসুন প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হয়। কিন্তু বাংলাদেশের মাধ্যমে আসা নকল চীনা রসুনের কারণে রসুন চাষিরা প্রতি কেজিতে মাত্র ১২ টাকা পান। বিজেপি সরকারের আমলে চীনা রসুন বন্ধ করা হবে এবং চাষিরা তাদের উৎপাদিত রসুনের জন্য প্রতি কেজিতে ২০০ টাকা পাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande