কুণাল ঘোষের সমর্থনে কলকাতায় প্রচার অরবিন্দ কেজরিওয়ালের
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে রবিবার প্রচারে আসেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি এবারের বাংলার এই নির্বাচনকে “দেশ বাঁচানোর লড়াই” বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে যে লড়াই চলছে, তা গোটা দ
কুণাল ঘোষের সমর্থনে কলকাতায় প্রচার অরবিন্দ কেজরিওয়ালের


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে রবিবার প্রচারে আসেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি এবারের বাংলার এই নির্বাচনকে “দেশ বাঁচানোর লড়াই” বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে যে লড়াই চলছে, তা গোটা দেশ নজর রাখছে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, আপনারা কি সন্ত্রাসবাদী যে এত বাহিনী পাঠানো হয়েছে? ভোটার তালিকা নিয়েও গুরুতর অভিযোগ তোলেন তিনি। কেজরিওয়ালের দাবি, লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। তাঁর কথায়, আপনার নাম কেটে গেলে আপনাকে ভারতীয় নয় বলবে— এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং মানুষের আর্থিক সুবিধাও কেড়ে নেওয়া হতে পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রশংসা করে বলেন, দিদি কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন, তবুও লড়াই চালিয়ে যাচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande