কলকাতায় এসে কেন্দ্র ও রাজ্যকে একযোগে নিশানা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের
কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : বিজেপির কড়া সমালোচনা করলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট| রবিবার প্রেস ক্লাব কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে গণতন্ত্রের উপর রয়েছে হুমকি। রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থা
প্রেস ক্লাব কলকাতায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে


কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : বিজেপির কড়া সমালোচনা করলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট| রবিবার প্রেস ক্লাব কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে গণতন্ত্রের উপর রয়েছে হুমকি। রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থার ব্যর্থতার জন্য তৃণমূল কংগ্রেস সরকারকেও তিনি নিশানা করেন। এদিন আলোচনার বিষয় ছিল- গণতন্ত্রের উপর হুমকি ও শাসনব্যবস্থার ব্যর্থতা| অশোক গেহলট বলেন, যখন শাসন ব্যর্থ হয়, তখন এমন শক্তির (বিজেপি) জন্য জায়গা তৈরি হয়, যাদের এখানে থাকার কথা নয়।”

তিনি অভিযোগ করেন, দেশে ক্রমশ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা চাপে, সাংবাদিক, বিরোধী নেতা ও জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কথা বলতে পারছেন না। এতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভোটার তালিকায় অনিয়ম রয়েছে এবং বৈধ নথি থাকা সত্ত্বেও বহু ভোটার ভোট দিতে পারেননি। এতে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সাংবিধানিক সংস্থা ও এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

গেহলট বলেন, শাসনব্যবস্থার ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ জনমনে অসন্তোষ বাড়িয়েছে, যা বিজেপির বিস্তারের সুযোগ করে দিয়েছে এমন এক রাজ্যে, যেখানে তাদের রাজনীতি আগে গ্রহণযোগ্য ছিল না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জয়ের কথা উল্লেখ করেও তিনি রাজ্যে শাসনব্যবস্থার সমস্যার কথা তোলেন।

নারী সংরক্ষণ বিল প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদের সঙ্গে আলোচনা ছাড়া কেন্দ্রের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande