পশ্চিমবঙ্গে উন্নয়নের হারানো ধারা পুনরুদ্ধারের অঙ্গীকার বিজেপি-র
কলকাতা, ২৬ এপ্রিল (হি স)। “উন্নয়নের যে ধারায় একসময় পশ্চিমবঙ্গ অগ্রণী ছিল, আমরা পুনরুদ্ধার করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে এই বিশ্বাস জাগাতে সক্ষম হয়েছে।” রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্ম
পশ্চিমবঙ্গে উন্নয়নের হারানো ধারা পুনরুদ্ধারের অঙ্গীকার বিজেপি-র


কলকাতা, ২৬ এপ্রিল (হি স)। “উন্নয়নের যে ধারায় একসময় পশ্চিমবঙ্গ অগ্রণী ছিল, আমরা পুনরুদ্ধার করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে এই বিশ্বাস জাগাতে সক্ষম হয়েছে।” রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপি-র কেন্দ্রীয় প্রবক্তা ড. সুধাংশু ত্রিবেদী।

তিনি বলেন, “আমরা ছোটবেলায় শুনতাম—‘ঝুলনি নে মারা ধাক্কা, বালম কলকাতা পৌঁছ গয়ে রে”—অর্থাৎ উন্নয়ন, শিল্প, অর্থনীতি এবং কর্মসংস্থানের কেন্দ্র ছিল কলকাতা। আজ সেই ধারা বদলে গেছে, আর সেটিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। বর্তমান সরকারের আমলে বহু শিল্প রাজ্য ছেড়েছে, দুর্নীতির বহু ঘটনা সামনে এসেছে।”

আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের সরকার গঠিত হলে ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শিল্প স্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে। উন্নয়নের ক্ষেত্রে, যেখানে সমগ্র দেশ এগিয়ে যাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে বাধা সৃষ্টি করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, জাতীয়তাবাদের গঙ্গা এখন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত অবিরাম প্রবাহিত হবে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহার পেরিয়ে সেই ধারা এখন বাংলায় প্রবেশ করবে এবং কেউ তাকে থামাতে পারবে না।

আমরা কলকাতা ও পশ্চিমবঙ্গকে উন্নয়নের শিখরে পৌঁছে দেব। পূর্ব ভারতের নদীগুলিকে গভীর করে ইনল্যান্ড ওয়াটারওয়েজ চালু করা হয়েছে, ১০০টিরও বেশি জাতীয় জলপথ এখন কার্যকর। হাওড়া বন্দরের ক্ষমতা ১৩০% বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বারাণসী থেকে রাঁচি হয়ে কলকাতা পর্যন্ত ছয় লেন এক্সপ্রেসওয়ে ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ হবে। অর্থাৎ, একদিকে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, অন্যদিকে ভয় ও অনিশ্চয়তার পথ বন্ধ হচ্ছে।

তিনি বলেন, “আমি এটাও বলতে চাই যে, একদিকে পশ্চিমবঙ্গের জনগণ ৩০ বছর কংগ্রেসকে সুযোগ দিয়েছে, ৬–৭ বার কমিউনিস্ট পার্টিকেও সুযোগ দিয়েছে, ৩ বার তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছে—এবার একবার বিজেপিকে সুযোগ দিন, এবং নিশ্চিতভাবে পরিবর্তনের স্বরূপ স্পষ্টভাবে দেখা যাবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande