
নদিয়া, ২৬ এপ্রিল (হি. স.): বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে নদিয়ার শান্তিপুরে শক্তি প্রদর্শন করল বিজেপি। রবিবার বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন-এর উপস্থিতিতে শান্তিপুর বিধানসভা এলাকায় আয়োজিত হয় এক বিশাল রোড শো। বিজেপি প্রার্থী স্বপন দাস-এর সমর্থনে এই রোড শো-তে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন।শান্তিপুর শহর থেকে শুরু হওয়া প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রোড শো “জয় শ্রীরাম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ সরকার-ও।নিতিন নবীন কর্মী-সমর্থকদের অভিবাদন জানান। পরে তিনি শান্তিপুরের এক প্রাচীন কালী মন্দিরে পুজো দেন।এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক ভিড় হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। বিজেপির দাবি, শান্তিপুরে তারা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়