হাফলং আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার জয় নিশ্চিত, দাবি দেবোলালের
উমরাংসো (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার জয় নিশ্চিত বলে দাবি করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। উমরাংসোতে অটলবিহারী বাজপেয়ী ভবনে আ
বিজেপি প্রার্থী রূপালি লাংথাসাকে পাশে বসিয়ে সাংবাদিক সন্মেলন সিইএম দেবোলাল গার্লোসার


উমরাংসো (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার জয় নিশ্চিত বলে দাবি করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

উমরাংসোতে অটলবিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা বলেন, ডিমা হাসাও জেলার একমাত্র ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং বিধানসভা আসনে বিজেপি ৭৫ হাজার থেকে ৮৫ হাজার ভোট পেয়ে জয়ী হবে। তিনি বলেন, বিজেপির তৃণমূলস্তরের কার্যকর্তা, পৃষ্ঠাপ্রমুখ, বিএলসি মণ্ডল, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী পারিষদদের কাছ থেকে যে রিপোর্ট এসেছে, এতে দেখা গেছে, হাফলং আসনে বিজেপি কম করে ৭৫ থেকে ৮৫ হাজার ভোট লাভ করতে সক্ষম হবে।

দেবোলাল বলেন, বিজেপির সামনে কংগ্রেস এবং এনপিপি লড়াইয়ে নেই। এমন দাবি করে দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ ২৮টি পরিষদীয় আসনের মধ্যে এক-দুটি আসনে বিজেপির সঙ্গে কংগ্রেস ও এনপিপি-র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ২৬টি পরিষদীয় আসনে বিজেপির সঙ্গে কংগ্রেস বা এনপিপি-র কোনও লড়াই হবে না।

তাঁর দাবি, কংগ্রেস ৩০ থেকে ৩৫ হাজার এবং এনপিপি ১৫ থেকে ২০ ভোট পেতে পারে। তিনি বলেন, কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকবে। এর কারণ জানিয়ে দেবোলাল বলেন, কংগ্রেসের নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে। তাছাড়া কংগ্রেস কিছু করেনি তা বললে ভুল হবে। কংগ্রেস আমলে কিছুটা উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি।

তিনি বলেন, রূপালি লাংথাসা বিধয়িক হিসেবে নির্বাচিত হওয়ার পর শিল্পনগরী উমরাংসোর উন্নয়নে কাজ করে যাবেন। তাছাড়া উমরাংসোতে নতুন বিমানবন্দর নির্মাণ হবে। এমনিতেই পর্যটনের ক্ষেত্রে উমরাংসো অনেকটা এগিয়ে গেছে। আগামীতে পর্যটন ক্ষেত্রে আরও ব্যাপক উন্নয়নের কাজ করার পাশাপাশি বেকার সমস্যা সমাধানে কাজ করবে বিজেপি। তাছাড়া সিমেন্ট উদ্যোগ স্থাপন করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ স্থাপন করে বেকার যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দেবোলাল গার্লোসা বলেন, হাফলং বিধানসভা আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার জয় এখন শুধু সময়ের অপেক্ষা।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলা বিজেপি-সভাপতি ধৃতি থাওসেন, বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রবীতা জহরি প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande