মালদায় জমি নিয়ে বিবাদ, জখম দুই
মালদা, ২৬ এপ্রিল (হি. স.):- মালদার ইংরেজ বাজার থানার আট গামা বলরামপুর এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে রক্তারক্তির ঘটনা ঘটল। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি—হৃদয় মন্ডল ও অক্ষয় মন্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে,
জমি বিবাদ


মালদা, ২৬ এপ্রিল (হি. স.):- মালদার ইংরেজ বাজার থানার আট গামা বলরামপুর এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে রক্তারক্তির ঘটনা ঘটল। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি—হৃদয় মন্ডল ও অক্ষয় মন্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ, রবিবার সকালে সেই বিবাদ চরমে ওঠে।অভিযুক্ত হিসেবে শ্যামল মন্ডল, তার ছেলে শিবু মন্ডল এবং শ্বশুর ধীরেন মণ্ডল-সহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। অভিযোগ, তারা লাঠি নিয়ে হৃদয় মন্ডলের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। অক্ষয় মন্ডল বাধা দিতে গেলে তাকেও আক্রমণ করা হয়। লাঠির আঘাতে দু’জনেরই মাথায় গুরুতর চোট লাগে এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনার পর ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande