বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বীজপুরে
উত্তর ২৪ পরগনা, ২৬ এপ্রিল (হি.স.): রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বীজপুরে| পুলিশ শনিবার রাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দু''টি তাজা বোমা। ক্ষুদিরাম কলোনি এলাকার ঘটনা। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে,
বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বীজপুরে


উত্তর ২৪ পরগনা, ২৬ এপ্রিল (হি.স.): রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বীজপুরে| পুলিশ শনিবার রাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দু'টি তাজা বোমা। ক্ষুদিরাম কলোনি এলাকার ঘটনা। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার একটি ফাঁকা মাঠে বালির বস্তার ভিতরে বোমাগুলো লুকিয়ে রাখা ছিল।

জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বোমা দু'টি উদ্ধার করে| ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকায় আরও কোনও বিস্ফোরক মজুত রয়েছে কি না। রাজনৈতিক কোনও উদ্দেশ্যে এই বোমা মজুত করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande