দক্ষিণ ২৪ পরগণায় ভোট শান্তিতেই হবে, আশাবাদী সিইও মনোজ কুমার আগরওয়াল
কাকদ্বীপ, ২৬ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনায় ভোট শান্তিতেই হবে, এ বিষয়ে আশাবাদী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি কাকদ্
মনোজ কুমার আগরওয়াল


কাকদ্বীপ, ২৬ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনায় ভোট শান্তিতেই হবে, এ বিষয়ে আশাবাদী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি কাকদ্বীপে জেলাশাসক, পুলিশ সুপার ও প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন।

পরে মনোজ কুমার আগরওয়াল বলেন, আমি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছি। পরিস্থিতি সন্তোষজনক। আমি সকলকে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য আবেদন করছি। এখানকার ভোটার উপস্থিতি ৭৬-৮২ শতাংশ। আমি সকলকে এগিয়ে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছি। আমরা সকল রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছি। কেউ কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রতিটি বুথে আমরা কড়া নজরদারি রাখব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande