প্রখ্যাত চিত্রসাংবাদিক রঘু রাইয়ের প্রয়াণে শোকপ্রকাশ কলকাতা প্রেস ক্লাবের
কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : প্রখ্যাত চিত্র সাংবাদিক রঘু রাইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করল প্রেস ক্লাব, কলকাতা। এক শোকবার্তাও প্রকাশ করা হয়েছে প্রেস ক্লাবের তরফে। উল্লেখ্য, রবিবার ৮৩ বছর বয়সে প্রয়াত হন প্রখ্যাত চিত্রসাংবাদিক রঘু রাই। তাঁর প্রয়া
প্রখ্যাত চিত্রসাংবাদিক রঘু রাইয়ের প্রয়াণে শোকপ্রকাশ কলকাতা প্রেস ক্লাবের


কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) :

প্রখ্যাত চিত্র সাংবাদিক রঘু রাইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করল

প্রেস ক্লাব, কলকাতা। এক শোকবার্তাও প্রকাশ করা হয়েছে প্রেস ক্লাবের তরফে।

উল্লেখ্য, রবিবার ৮৩ বছর বয়সে প্রয়াত হন প্রখ্যাত চিত্রসাংবাদিক রঘু রাই। তাঁর প্রয়াণে চিত্রসাংবাদিকতার জগত হারালো এক প্রকৃত অভিভাবককে। তাঁর পরিবারের পক্ষ থেকে রবিবার প্রয়াণ সংবাদ নিশ্চিত করা হয়েছে। প্রয়াণকালে তিনি রেখে গেলেন স্ত্রী গুরমিত, পুত্র নীতিন এবং তিন কন্যা লগন, অবনী ও পূরবীকে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande