বহরমপুরে কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ
মুর্শিদাবাদ, ২৬ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত একই পরিবারের মহিলা-সহ ৩ জন। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার চ
বহরমপুরে কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ


মুর্শিদাবাদ, ২৬ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত একই পরিবারের মহিলা-সহ ৩ জন। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

জানা গেছে, শনিবার মধ্যরাতে বহরমপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ ঘোষের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ তারা বাড়িতে ভাঙচুর, মারধর করে। পরিবারের এক মহিলা সদস্যর অভিযোগ, রাতে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁর উদ্দেশে খারাপ মন্তব্য করে। তিনি প্রতিবাদ করেন। পরে বাড়ি ফিরে আসার পরই তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়িতে দুষ্কৃতীরা ভাঙচুর ও তাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ৩ জন জখম হয়েছেন। তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande