বিজেপির নীতি বাংলা-বিরোধী, কটাক্ষ কুণাল ঘোষের
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রবিবাসরীয় ভোটের প্রচার করলেন কুণাল ঘোষ। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তার আগে রবিবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ জোরকদমে প্রচার চালান। তিনি এদিন বিজেপিক
কুণাল ঘোষ


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রবিবাসরীয় ভোটের প্রচার করলেন কুণাল ঘোষ। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তার আগে রবিবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ জোরকদমে প্রচার চালান। তিনি এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপির নীতি বাংলা-বিরোধী।

কুণাল ঘোষ বলেন, সমগ্র বাংলায় মমতা দিদির সমর্থনে একটি ঢেউ উঠেছে। বিজেপির নীতি বাংলা-বিরোধী। ভোটের শতাংশ যত বেশি হবে, মমতা দিদির ক্ষমতায় ফেরা তত বেশি নিশ্চিত হবে। নির্বাচন কমিশনের ৫ জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা প্রসঙ্গে তিনি বলেন, গণনার দিন বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে নির্বাচন কমিশনকে সাসপেন্ড করবে। বিজেপি এবং তৃণমূল সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, রাহুল গান্ধী প্রতারণা করছেন। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এবং বিহারে বিজেপিকে থামানো তাঁর দায়িত্ব ছিল। কিন্তু তিনি তা করতে পারেননি। যেখানে তৃণমূল তাদের পরাজিত করছে, সেখানে তিনি বিজেপিকে সুবিধা দিতে আসছেন এবং তাদের জন্য কাজ করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande