
কলকাতা, ২৬ এপ্রিল (হি স)। ‘‘কমিশনকে দেখুন! চেয়ারকে সম্মান করি। ইভিএম যন্ত্র কেউ দখল করতে গেলে আপনাদের তো দেখা উচিত। লোডশেডিং তো হওয়া উচিত নয়। কারেন্ট অফ করে, কম্বল মুড়ি দিয়ে লুট করতে যাচ্ছে। ওদের অন্য মতলব আছে। কিন্তু আপনারা এতে ফাঁসবেন না। অন্য কাউকে ফাঁসতে দেবেন না।’’ ক্যামাক স্ট্রিটের জনসভায় কমিশনকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, “এখানকার পুলিশের কথা আর কী বলব। বিজেপি দেখে দেখে লোক নিয়ে এসেছে। কোনও পদক্ষেপ ওরা করে না। আমাদের দলের বিরুদ্ধে পদক্ষেপ করে। ৪ তারিখের পরে ওরা চলে যাবে। আপনারা থেকে যাবেন। আপনাদের আমরা মিষ্টি খাওয়াব। আপনাদের পরিবারকে দেখব। কেন বিজেপির হয়ে কাজ করবেন? আমি চাই, আপনারা তৃণমূলের হয়েও কাজ করুন। রাজ্যের মানুষের জন্য কাজ করুন। এটা আমার অনুরোধ।’’
তিনি আবেদন করেন, ‘‘আপনারা ব্যস্ততার মাঝে এতটা সময় দিয়েছেন বলে ধন্যবাদ। ভাল থাকুন, সৎপথে থাকুন। ভোট দিন আমাদের।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত