নদিয়ায় রোড শো নিতিন নবীনের, সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো
নদিয়া, ২৬ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফা ভোটের খুব বেশি দিন আর বাকি নেই, জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন রবিবার নদিয়ায় রোড শো করেন। বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এই রোড শো-কে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার
নদীয়ায় রোড শো নিতিন নবীনের, সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো


নদিয়া, ২৬ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফা ভোটের খুব বেশি দিন আর বাকি নেই, জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন রবিবার নদিয়ায় রোড শো করেন। বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এই রোড শো-কে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

নিতিন নবীন বলেন, আমি বিশ্বাস করি, সমগ্র ভারত নরেন্দ্র মোদী এবং বিজেপির সঙ্গে আছে। সেই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বিজেপি তাতে নেতৃত্ব দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের চেয়েও বেশি সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। আমি বিশ্বাস করি, প্রতিটি ঘরে ঘরে এখন বলা হচ্ছে, 'এবার মোদীজিকে ভোট দিন'। আমার মনে হয়, এটি জনগণেরই জয় হবে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে অশান্ত ছিল, যেখানে নারী ও যুবকরা অত্যাচারের শিকার হচ্ছিল| ৪ মে একটি নতুন সকালের জন্য প্রস্তুত। নরেন্দ্র মোদী এবং বিজেপির সঙ্গে চলতে প্রস্তুত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande