তাপপ্রবাহের জেরে জনঅভিযোগ শুনানি কর্মসূচি স্থগিত ওড়িশার মুখ্যমন্ত্রীর
ভুবনেশ্বর, ২৬ এপ্রিল (হি.স.): তাপপ্রবাহের কারণে ওড়িশার মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত জনঅভিযোগ শুনানি কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভুবনেশ্বরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, অনুষ্ঠানটি ইউনিট-২-এর অশোক নগরের প্রাক্তন সরকারি
তাপপ্রবাহের জেরে ওড়িশার মুখ্যমন্ত্রীর জনঅভিযোগ শুনানি স্থগিত


ভুবনেশ্বর, ২৬ এপ্রিল (হি.স.): তাপপ্রবাহের কারণে ওড়িশার মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত জনঅভিযোগ শুনানি কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভুবনেশ্বরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

জানা গিয়েছে, অনুষ্ঠানটি ইউনিট-২-এর অশোক নগরের প্রাক্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় (ক্যাপিটাল নার্সারি)-এর কাছে আয়োজন করার পরিকল্পনা ছিল। তবে তীব্র গরম ও জন-সুরক্ষা সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

জনঅভিযোগ দফতরের তরফে এই ঘোষণা করা হয়েছে। পুনর্নির্ধারিত তারিখ সম্পর্কে পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande