তিনদিন কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ
কলকাতা, ২৬ এপ্রিল (হি স)। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ভোটের দিন ও আগের দিন কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ও পার্কিংয়ের ক্ষেত্রেও বেশকিছু বিধিনিষেধ থাকবে। একইরকম ভাবে ভোট গণনার দিন অর্থাৎ ৪মে-তেও জারি থাকবে যান ন
তিনদিন কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ


কলকাতা, ২৬ এপ্রিল (হি স)। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ভোটের দিন ও আগের দিন কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ও পার্কিংয়ের ক্ষেত্রেও বেশকিছু বিধিনিষেধ থাকবে। একইরকম ভাবে ভোট গণনার দিন অর্থাৎ ৪মে-তেও জারি থাকবে যান নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বিকল্প পথও।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। আলিপুর জর্জ কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে গাড়িগুলোকে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বেকার রোড থেকেও গাড়ি ঘোরানো হতে পারে।

কসবার অ্যাক্রোপলিস মল ও গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা দিয়ে একমুখী যান চলাচল হবে। দুপুর ১টার পর থেকে কালীদাস পুততুণ্ড লেনের দিক দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা থাকবে। হাজরা ক্রসিংয়ের পশ্চিমমুখী গাড়িগুলিকেও উত্তর ও দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরিশ মুখার্জি রোডে পশ্চিমমুখী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকছে।

প্রসঙ্গত, ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও এই দফাতেই ভোট।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande