তীব্র দাবদাহের মধ্যেই স্বস্তির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): তীব্র দাবদাহের মধ্যেই স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা কমবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতা, উত্তর ও দক্
তীব্র দাবদাহের মধ্যেই স্বস্তির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): তীব্র দাবদাহের মধ্যেই স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা কমবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়া এই সাত জেলাতেই আগামী ২৯ এপ্রিল নির্বাচনের দ্বিতীয় দফার দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আগামী দু'দিন দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাতে গরম ও অস্বস্তির আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। রবিবার এবং সোমবার কালবৈশাখীর সম্ভাবনা বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande