
রঙিয়া (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : কামরূপ জেলার অন্তর্গত রঙিয়ায় নদীতে ঝাঁপিয়ে তলিয়ে যাওয়া মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, দ্বিতীয় স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে বরলিয়া নদীতে শুক্রবার রাতে রেখা শইকিয়া নামের ওই মহিলা ঝাঁপ দিয়েছিলেন।
রাত থেকেই পুলিশ ও এসডিআরএফ-এর দল নদীতে তাঁর খুঁজে তালাশি অভিযান চালায়। অবশেষে গতকাল সন্ধ্যারাতে বালাগাঁওয়ের ছট পূজার ঘাটের কাছে বরলিয়া নদী থেকে উদ্ধার করা হয় রেখা শইকিয়ার মৃতদেহ।
রাতেই পুলিশ রেখা শইকিয়ার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস