নানুরের বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বীরভূম, ২৬ এপ্রিল (হি.স.): নানুরের বিজেপি প্রার্থী খোকন দাসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শনিবার রাতে ঘটনাটি ঘটে বোলপুরের চিত্রা মোড় এলাকায়। বৃহস্পতিবারের ভোটের পরে বোলপুর, নানুর ও লাভপুর কেন্দ্রের ইভিএ
নানুরের বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


বীরভূম, ২৬ এপ্রিল (হি.স.): নানুরের বিজেপি প্রার্থী খোকন দাসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শনিবার রাতে ঘটনাটি ঘটে বোলপুরের চিত্রা মোড় এলাকায়। বৃহস্পতিবারের ভোটের পরে বোলপুর, নানুর ও লাভপুর কেন্দ্রের ইভিএমগুলি বোলপুর কলেজের স্ট্রং রুমে রাখা হয়েছে। আছে কড়া পাহারা। বিজেপির অভিযোগ, শনিবার রাতে সেখানে ভুয়ো পরিচয় দিয়ে এক যুবক প্রবেশ করতে যান। এ খবর পেয়ে রাতেই স্ট্রং রুম পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, চিত্রা মোড় সংলগ্ন এলাকায় নানুরের তৃণমূল প্রার্থী-সহ তৃণমূলের অন্যান্য কর্মী-সমর্থকেরা তাঁকে ঘিরে ধরে তাঁর গাড়িতে ভাঙচুর চালায়। এ খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় বিজেপির কর্মী, সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন তৃণমূল কর্মীরাও। দু'পক্ষের মধ্যে বচসা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande