চুরু নাগরিক পরিষদের আলোচনাচক্রে উঠলো বাংলায় পরিবর্তনের সুর
কলকাতা, ২৬ এপ্রিল ( হি. স.): বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে রবিবার কলকাতার ভবানীপুরে চুরু নাগরিক পরিষদে হয়ে গেল এক আলোচনাচক্র। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র এস রাঠোর এব
বিধানসভা নির্বাচন : দ্বিতীয় দফার প্রাক্কালে চুরু নাগরিক পরিষদে আয়োজিত আলোচনা চক্র


বিধানসভা নির্বাচন : দ্বিতীয় দফার প্রাক্কালে চুরু নাগরিক পরিষদে আয়োজিত আলোচনা চক্র


কলকাতা, ২৬ এপ্রিল ( হি. স.): বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে রবিবার কলকাতার ভবানীপুরে চুরু নাগরিক পরিষদে হয়ে গেল এক আলোচনাচক্র। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র এস রাঠোর এবং রাজনীতিবিদ শিশির বাজোরিয়া প্রমুখ। আলোচনার শুরুতে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান চুরু নাগরিক পরিষদের সদস্যরা।

আলোচনাচক্রের শুরুতে রাজস্থানের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র রাঠোরের বক্তব্যে উঠে আসে পরিবর্তনের সুর। তিনি বলেন, ২০১১ সালের মতোই এবারেও পশ্চিমবঙ্গে এসেছে গদি বদলের পালা । দীর্ঘ ১৫ বছরের অপশাসন রুখতে বাংলার মানুষ এবার জবাব দেবে। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয় তথা বিজেপির সামগ্রিক জয়ের মধ্য দিয়ে বাংলায় অপশাসনের বিনাশ হবে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ ত্যাগ করা প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তন চায়। প্রথম দফায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দিতে পেরেছে। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের প্রতি মানুষ বিমুখ, যার প্রতিফলন ঘটেছে শনিবারে মুখ্যমন্ত্রীর সভায়। এবারের জয় হতে চলেছে জনগণের জয়, গনতন্ত্রের জয়।

রাজেন্দ্র রাঠোরের বক্তব্যের রেশ টেনে রাজনীতিবিদ শিশির বাজোরিয়া বলেন, বিনাশকালে মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়। তৃণমূল সরকার গদিচ্যুত হবেই, এই দায়িত্ব জনগণ নিজের কাঁধে তুলে নিয়েছে। আশা রাখা যায়, দ্বিতীয় দফাতেও মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। বাংলায় পরিবর্তনের লক্ষ্যে সকলকে নিজের ভোটাধিকার প্রয়োগের আর্জি জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande