হাওড়ার শিবপুরে তৃণমূল কংগ্রেসের প্রচারে হেমন্ত সোরেন
হাওড়া, ২৬ এপ্রিল (হি. স.) : রবিবার প্রচারের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. রানা চ্যাটার্জির সমর্থনে আয়োজিত রোড শো-তে অংশগ্রহণ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। টিকিয়াপাড়া থেকে বেলগাছিয়া সি এম ডি এ পর্যন্ত এই রোড শো-তে উপচে পড়া
হাওড়ার শিবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. রানা চ্যাটার্জী


হাওড়া, ২৬ এপ্রিল (হি. স.) : রবিবার প্রচারের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. রানা চ্যাটার্জির সমর্থনে আয়োজিত রোড শো-তে অংশগ্রহণ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। টিকিয়াপাড়া থেকে বেলগাছিয়া সি এম ডি এ পর্যন্ত এই রোড শো-তে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়| সাময়িক থমকে যায় যানবাহন চলাচল।

উল্লেখ্য, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান প্রার্থী ডা. রানা চ্যাটার্জি। এরপর হুড খোলা গাড়িতে চেপে শুরু হয় রোড - শো। কার্যক্রমের সূচনা পর্বে রাস্তার দু’ধারে ভিড় বাড়তে থাকে। কোথাও পুষ্পবৃষ্টি, কোথাও আবার শঙ্খধ্বনি—সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকা জুড়ে।

গাড়ি থেকেই হাত নেড়ে জনতার উদ্দেশে অভিবাদন জানান সোরেন। তিনি বলেন, বাংলার উন্নয়নের ধারাকে বজায় রাখতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করা জরুরি। তাঁর কথায়, “মানুষের অধিকার রক্ষায় এই লড়াই আরও জোরদার করতে হবে।”

এদিকে, রোড শো ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, এমন ভিড় সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই জমায়েত শিবপুর কেন্দ্রে তৃণমূলের সংগঠনিক শক্তির প্রতিফলন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande