
গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : আগামীকাল মঙ্গলবার, (২৮ এপ্রিল) সকাল ১০:৩০ মিনিটে ঘোষণা করা হবে ‘অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ’ (আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড সংক্ষেপে এএসএসইবি) পরিচালিত চলতি ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফলাফল সংক্রান্ত একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিনের শুরুতে সকাল ৭:৩০ মিনিটে প্রকাশ করার কথা।
প্রসঙ্গত, ২০২৬ শিক্ষাবৰ্ষের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা গত ১১ ফেব্ৰুয়ারি থেকে ১৬ মাৰ্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় দিয়েছে ৩ লক্ষ ৩০ হাজার ৭৪৪ জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল-এর অফিশিয়াল ওয়েবসাইট https://ahsec.nic.in -এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস