আক্রান্ত মিতালি বাগকে হাসপাতালে দেখতে গেলেন অভিষেক
হুগলি, ২৭ এপ্রিল (হি.স.): আক্রান্ত আরামবাগের সাংসদ মিতালি বাগকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদকে হাসপাতালে দেখে অভিষেক রোড শো থেকে বলেন, মিতালিকে আক্রমণ করে ওরা যখন খেল
আক্রান্ত মিতালি বাগকে হাসপাতালে দেখতে গেলেন অভিষেক


হুগলি, ২৭ এপ্রিল (হি.স.): আক্রান্ত আরামবাগের সাংসদ মিতালি বাগকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদকে হাসপাতালে দেখে অভিষেক রোড শো থেকে বলেন, মিতালিকে আক্রমণ করে ওরা যখন খেলা শুরু করেছে, শেষটা আমি করব।

উল্লেখ্য, সোমবার মিতালি যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে। সেই সময় তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সমাজ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে সেই হামলার ঘটনার কথা জানিয়েছেন মিতালি। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল সাংসদ প্রায় কাঁদো কাঁদো স্বরে বলেন, ‘‘দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি। দেখুন এক জন মহিলার কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।’’

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande